গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেবেকা সুলতানাকে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
গত সোমবার (২৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বেগম রেবেকা সুলতানাকে (১৬৩৮৭) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নোয়াখালীতে পদায়নের আদেশ জারি করেছে।
প্রজ্ঞাপনে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে ২৯ আগস্ট পদায়িত স্থানে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
(বিসিএস) ২৮তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৮ সালের ০২ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গাজীপুর সদর উপজেলায় যোগদান করেছিল।
আরো জানতে…….