গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান আলম দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়া তিনি গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদকের পদ থেকেও পদত্যাগ করেছেন।
সম্প্রতি তিনি গাজীপুর জেলা বিএনপির সভাপতি বরাবর এ পদত্যাগ পাঠিয়েছেন। কিন্তু দল থেকে বিষয়টি গোপন রাখা হয়। অনেকটা অভিমানেই তিনি বিএনপি ছেড়েছেন বলে দলীয়সূত্রে জানা গেছে।
জানতে চাইলে সোলায়মান আলম পদত্যাগের বিষয় নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতা এবং ছোট ছেলের আকষ্মিক মৃত্যুর কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ কারণে দলীয় কর্মকাণ্ডে সময় দেওয়া সম্ভব না। এতে গুরুত্বপূর্ণ পদে সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বিদায় স্বেচ্ছায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুলক মিলনের সঙ্গে সোমবার সন্ধ্যায় মোবাইলে যোগাযোগ করা হলে তিনি গুলশান অফিসে মিটিং এ আছেন বলে জানান। এ বিষয়ে পরে কথা বলে জানিয়ে ফোন কেটে দেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ জানান, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সোলায়মান আলমের পদত্যাগের বিষয়টি শুনেছি। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ।
সূত্র: কালের কণ্ঠ