পূবাইলে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-নরসিংদী রেলসড়কের পূবাইল কলেজ গেইট এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মাহবুব (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব লালমনিরহাটের জামাল মিয়ার ছেলে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ আলম জানান, পূবাইল কলেজ গেইট এলাকায় ঢাকা-নরসিংদী রেললাইনে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করা হয়েছে।