ভবানীপুরে ওয়ার্কশপে মিলল কর্মচারীর হাত-পা বাধা লাশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার একটি ওয়ার্কশপ থেকে কাউসার (১৯) নামে এক কর্মচারীর হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহতে কাউছার ভোলার তজুমুদ্দিন থানা মলনচূড়া এলাকায় মোকসেদ আলীর ছেলে।

জয়দেবপুর উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াসিম ও স্থানীয়রা জানান, কাউসার তার মা’র সাথে ভবানীপুর দক্ষিণপাড়া ভাড়া থেকে প্রায় ৫/৭ বছর যাবৎ ভবানীপুরের রাফি-রাতুল টায়ার এন্ড ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করত। প্রতিদিনের ন্যায় গতরাতেও কাউছার দোকানেই ঘুমিয়ে পড়ে। সকালে মালিক দোকানে গিয়ে ডাকা-ডাকি করে সারাশব্দ না পেয়ে দোকানের সাটার খোলা ও ভেতরে তার লাশ দেখে থানায় খবর দেয়। নিহতের হাত-পা ঝুট দিয়ে বাধা ছিল। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তা।

এসআই ওয়াসিম আরো জানান, ওই ওয়ার্কশপে ৩জন কর্মচাররী যাত্রী যাপন করত। বাকি দুইজন পলাতক রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।