গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: সামাজিক কাজে ব্যস্ততা বাড়বে। পরিবেশ সংরক্ষণের কাজে যারা যুক্ত, তাদের জন্য দিনটি শুভ।
বৃষ: চুক্তি সম্পাদনের জন্য আজ আপনার উপযুক্ত সময়। ব্যবসায়িক ব্যস্ততা সুফল বয়ে আনবে। দিনের শেষ ভাগে কারো সঙ্গে মতবিরোধের জড়াতে পারেন।
মিথুন: প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি শুভ। আজ দারুণ সময় কাটবে। বিয়ের ব্যাপারে আলোচনা হতে পারে।
কর্কট: নেতৃত্ব গুণ আজ আপনাকে অন্যদের চেয়ে আলাদা হিসেবে উপস্থাপন করবে। সৃজনশীল কাজে প্রশংসা পাবেন। হাতখরচ বাড়তে পারে।
সিংহ: প্রতিপক্ষ আজ আপনার সুনাম ক্ষুণ্ণ করতে উঠেপড়ে লাগতে পারে। সাহসী আচরণ করুন।
কন্যা: সমালোচনায় আজ আপনি আহত হতে পারেন। কন্যা, আপনার সম্পর্কে লোকে যা বলে তার সবটাই সত্যি নয়।
তুলা: ‘প্রেয়সী যদি না হয় মনের মতন/জীবনে তখনই আসে ছন্দপতন’। অনুপ ঘোষালের এই গানের মর্মার্থ আজ আপনি উপলব্ধি করবেন।
বৃশ্চিক: কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে অস্থিরতা বাড়তে পারে। দিনের শেষ ভাগ নাগাদ পেশাদারদের স্বস্তি ফিরবে।
ধনু: ব্যয় বাড়বে। পরিবারের কারো অসুস্থতা ভাবাতে পারে। ধার দেয়া টাকা ফেরত পেতে জটিলতার মুখে পড়তে পারে। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে।
মকর: কাজের চাপে মনমেজাজ বিক্ষিপ্ত থাকতে পারে। কমতে পারে আত্মবিশ্বাস। দিনের শেষ ভাগে পারিবারিক আড্ডায় স্বস্তি ফিরবে।
কুম্ভ: ভবিষ্যতের পরিকল্পনায় ব্যস্ত থাকলে সুফল পাবেন। সব পরিকল্পনা কাজে দেবে। পারিবারিক ঝামেলায় কিছুটা বিপাকে পড়তে পারেন।
মীন: আর্থিক চিন্তা বাড়তে পারে। নিজের কাজ ঠিকঠাকভাবে করে যান। সঞ্চয়ে মন দিন। সুফল পাবেন। দূরের যাত্রায় সতর্ক থাকুন।