গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে আরও ৫ জনসহ এ পর্যন্ত মোট ৬১৭ জনের করোনা (কোভিড-১৯) পজেটিভ শনাক্ত হয়েছে।
বুধবার (২০ মে) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন বলেন, সর্বশেষ ৩০৯ জনের নমুনা পরীক্ষার পর রিপোর্ট এলে গাজীপুরে নতুন করে আরও ৫ জনের করোনা পজেটিভ হয়েছে বলে জানা যায়। নতুন আক্রান্তদের মধ্যে ২ জন সদরে (মহানগর), কালীগঞ্জের ২ জন এবং কালিয়াকৈরের ১ জন রয়েছে।
তিনি আরো বলেন, এ পর্যন্ত গাজীপুরে ৬ হাজার ৬৭৯৮ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৬১৭ জন।
সর্বাধিক ৩৩৫ জন সদরে (মহানগর)। এছাড়াও কালীগঞ্জে ১০৯ জন, কাপাসিয়ায় ৮০ জন, কালিয়াকৈরে ৬৩ জন এবং শ্রীপুরের ৩০ জন কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে……