কালীগঞ্জে হা-মীম গ্রুপের আরও এক কর্মকর্তা কোভিড-১৯ শনাক্ত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে কর্মরত হা-মীম গ্রুপের আরও এক কর্মকর্তা (৩০) কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিনি সহকারী এইচ আর অফিসার হিসেবে কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) ওই কর্মকর্তা নিজেই এ তথ্য জানিয়েছেন।

কালীগঞ্জ পৌরসভার ভাদার্ত্তী এলাকায় অবস্থিত হা-মীম গ্রুপের ‘হা-মীম ইন্ডাস্ট্রিয়াল পার্ক’।

নাম প্রকাশে অনিচ্ছুক হা-মীম গ্রুপের কালীগঞ্জ শাখার কয়েকজন কর্মকর্তা বলেন, হা-মীম গ্রুপে কর্মরত আরও দুইজন উর্ধ্বতন কর্মকর্তা এর আগে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। তাঁরা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। দু’জনেই উত্তরাতে নমুনা পরীক্ষা করার পর কোভিড-১৯ শনাক্ত হয়েছেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ হা-মীম গ্রুপে কর্মরত ওই কর্মকর্তাসহ মোট ১১০ জন কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছে। কোভিড-১৯ শনাক্ত ওই কর্মকর্তা পৌরসভার দড়িসোম এলাকায় ভাড়া বাসায় থাকেন।

কালীগঞ্জ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সে ও থানা সূত্রে জানা গেছে, ২০ মে পর্যন্ত কালীগঞ্জে কোভিড-১৯ শনাক্ত ১১০ জনের মধ্যে ছয় চিকিৎসক, ১৬ পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের ৪ জনসহ ৯১ জন ‘করোনা মুক্ত’ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

অপরদিকে, ছয় জনকে গাজীপুরে কোভিড ১৯ ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আরও ১১ জন চিকিৎসাধীন অবস্থায় হোম আইসোলেশনে আছেন। তাঁদের টেলিমিডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নতুন করে কোভিড-১৯ শনাক্ত হা-মীম গ্রুপের ওই কর্মকর্তা বলেন, ‘দেহে অতিরিক্ত তাপমাত্রা (জ্বর) থাকায় গত ১৪ মে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে নমুনা দেই। বৃহস্পতিবার সকালে হাসপাতাল থেকে কোভিড-১৯ শনাক্তের বিষয়টি আমাকে জানানো হয়েছে। বর্তমানে আমি হোম আইসোলেশনে রয়েছি’।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদেকুর রহমান আকন্দ বলেন, করোনাভাইরাস শনাক্তের জন্য কালীগঞ্জ থেকে পাঠানো ২১ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী আরও একজন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। ২০ মে পর্যন্ত মোট ১০১৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সর্বমোট ১১০ জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, করোনার উপসর্গ থাকায় ছয় জনকে কোভিড ১৯ ডেডিকেটেড গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৩ জন হোম আইসোলেশনে আছেন। ২০ মে পর্যন্ত ৯১ জনকে ‘করোনা মুক্ত’ হিসেবে ছাড়পত্র দেওয়া হয়েছে।

 

আরো জানতে…..

কালীগঞ্জে হা-মীম গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাভার্ড ভ্যানের চাপায় নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কালীগঞ্জে সর্বশেষ ২ গৃহবধূসহ কোভিড-১৯ শনাক্ত ১০৯ জনের

কালীগঞ্জে আরও এক পুলিশ সদস্যসহ ২ জন কোভিড-১৯ শনাক্ত, মোট ১০৫ জন

কালীগঞ্জে এক শিশু ও পাঁচ নারীসহ ১০ জন কোভিড-১৯ শনাক্ত, ছড়িয়ে পড়ছে পুরো উপজেলায়?

কালীগঞ্জে করোনা শনাক্ত ৯১ জনের মধ্যে ‘করোনা মুক্ত’ ৫ চিকিৎসকসহ ৩৩ জন

গাজীপুরে ‘করোনা মুক্ত’ ছাড়পত্র পেলেন সাত চিকিৎসকসহ ১১৮ জন

চিকিৎসক ও রোগীর সুরক্ষায় কালীগঞ্জে ‘করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

গাজীপুরে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় ‘করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ’ স্থাপন

কালীগঞ্জে ১৫ দিনে ৪৩০ জনের মধ্যে ৯০ জনই করোনা শনাক্ত!

কালীগঞ্জে চার দিন বিরতি দিয়ে আবারও হাসপাতালে করোনার হানা, মোট শনাক্ত ৯০

কালীগঞ্জে নতুন করে ৯ পুলিশসহ ১৪ জন করোনা পজেটিভ, মোট ৮৯

কালীগঞ্জে নার্স, পুলিশ ও ইউএনও অফিসের কর্মীসহ একদিনে ‘সর্বোচ্চ ৩১’ জন পজেটিভ

কালীগঞ্জে ২ এসআই ও হাসপাতালের নার্সসহ ৪ জন করোনা পজেটিভ, মোট ৪৩

কালীগঞ্জে নার্সসহ আরো ২ জন করোনা পজেটিভ, মোট ৩৯ জন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ ও থানার ১ জনসহ ২৩ জন করোনা পজেটিভ

কালীগঞ্জে এক শিশুসহ নতুন করে পাঁচজনের করোনা শনাক্ত, আইসোলেশনে পাঠাতে বিলম্ব?

কালীগঞ্জে এক চিকিৎসক ‘করোনা’ পজেটিভ

কালীগঞ্জে ‘বহিরাগতরাই’ ছড়াচ্ছে করোনাভাইরাস; স্বামী-স্ত্রীসহ আরো তিনজন আক্রান্ত

কালীগঞ্জে পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুরে হোম কোয়ারেন্টাইনে থাকা তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক করোনা পজেটিভ