গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় আইনুল ইসলাম সিয়াম (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তাদের মধ্যে একজন মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ।
শুক্রবার (২৫ মার্চ) বিকেল পাঁচটার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও ফকির বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত কিশোর আইনুল ইসলাম সিয়াম দক্ষিণ নারগানা এলকার আব্দুল সাত্তারের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আহতদের মধ্যে, মুমুর্ষ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে একই এলাকার গুলজারের ছেলে মাহফুজ (১৯) ও গুরুত্বর আহত শফিকুলের ছেলে শাহ আলম (১৮)। এছাড়াও জামালপুরের একটি ক্লিনিকে আহত অবস্থায় চিকিৎসাধীন মঞ্জুর ছেলে সিয়াম (১৫)।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আমল, পুলিশ ও নিহতের স্বজনরা বলেন, শুক্রবার বিকেলে তারা চারজন ভাড়ায় চালিত একটি মোটরসাইকেল নিয়ে টঙ্গী-ঘোড়াশাল সড়ক দিয়ে ঘোড়াশাল ব্রিজে বেড়াতে যাচ্ছিল। মোটরসাইকেল চালাচ্ছিলেন শাহ আলম। বিকেল পাঁচটার দিকে তারা কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও ফকির বাড়ি এলাকায় পৌঁছাছে বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক দেখে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা সকলে সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই চারজনকে ঢাকায় রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নিয়ে গেলে আইনুল ইসলাম সিয়ামের মৃত্যু হয়। অন্য তিনজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত চারজনকে সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে মুমূর্ষ অবস্থায় ছিলো। পরে তাদের চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেকর্ড করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে দুইজনকে মুমূর্ষ অবস্থায় এবং দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
কালীগঞ্জে সেভেন রিংস সিমেন্ট বোঝাই কভার্ড ভ্যান চাপায় পথচারীর মৃত্যু