নৌকায় ভোট দিন শান্তি প্রতিষ্ঠা করবো : রুমানা আলী টুসি

নৌকায় ভোট দিন শান্তি প্রতিষ্ঠা করবো : রুমানা আলী টুসি

বিশেষ প্রতিনিধি : নৌকায় ভোট দিন শান্তি প্রতিষ্ঠা করবো। আমার মরহুম পিতা এডভোকেট রহমত আলী এমপি দীর্ঘদিন শ্রীপুরের মানুষের সেবা করে গেছেন। এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। আমার পিতার স্বপ্ন বাস্তবায়ন এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এইজন্য ৭ জানুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে সকলকে ভোট দেওয়ার আহবান জানান রুমানা আলী টুসি এমপি।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিকেলে শ্রীপুর পৌর এলাকার সিনেমা হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গাজীপুর-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসি।

শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জামিল হাসান দূজয়। বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিসুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রিনা পারভীন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বুলবুল, ছাত্রলীগ নেতা সুলতান সিরাজ, নাসির মোড়ল প্রমুখ।

জনসভায় শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে নৌকার পক্ষে বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থকরা মিছিল সহকারে যোগ দেন।