ডুয়েটে বৃক্ষরোপণ ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা

ডুয়েটে বৃক্ষরোপণ ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা

বিশেষ প্রতিনিধি

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বৃক্ষরোপণ কর্মসূচি ও জলবায়ু বিষয়ক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২১ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

বৃক্ষরোপণ শেষে ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শীর্ষক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।

পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার এবং ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট (আইডব্লিউই)-এর পরিচালক অধ্যাপক ড. মো. আকরামুল আলম।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট ও অফিস প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।