বিশেষ প্রতিনিধি
গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ আরিফ ভূঁইয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার দিবাগত রাতে মহানগরের গজারিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আরিফ ভূঁইয়া (২৭) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার তন্তর গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে।
গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, গজারিয়াপাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন। এরপর রাত ১১টার দিকে সেখানে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আরিফ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।