গাজীপুরের নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন

বর্তমানে তিন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।

গাজীপুরের নতুন পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন

গাজীপুর কণ্ঠ ডেস্ক

গাজীপুরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জসীম উদ্দিন। একই সঙ্গে গাজীপুরের বর্তমান পুলিশ সুপার মো. শরীফ উদ্দিনকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেওয়া হয়।

নবনিযুক্ত জসীম উদ্দিন বর্তমানে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোহাম্মদ জসীম উদ্দিনের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সুগন্ধী গ্রামে। তিনি শরীফ উল্লাহ হাই স্কুলের ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী এবং বর্তমানে ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জনের পর তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন।