বাগদাদির সন্ধানদাতা সেই গুপ্তচর পাচ্ছেন ২০০ কোটি টাকা!

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসপ্রধান আবু বকর আল বাগদাদির সন্ধানদাতা সেই গুপ্তচর পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ঘোষিত ২৫ মিলিয়ন মার্কিন ডলার! যা বাংলাদেশি মুদ্রায় ২১১ কোটি টাকারও বেশি।

বাগদাদির সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) ভেতরেই গুপ্তচর নিয়োগ করেছিল যুক্তরাষ্ট্র। আর সেই গুপ্তচরের সরবরাহ করা তথ্য বিশ্লেষণ করেই সিরিয়ায় অভিযান চালানো হয়। খবর ওয়াশিংটন পোস্ট ও দ্য ইকোনমিক টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদির চলাফেরা ও কার্যক্রমের ওপর নজর রাখার জন্য আইএসের এক সদস্যকেই গুপ্তচর হিসেবে নিয়োগ দিয়েছিল যুক্তরাষ্ট্র।

নিজের কাজ যথাযথভাবেই পালন করেছেন সেই গুপ্তচর, বাগদাদির চলাফেরা সংক্রান্ত খুঁটিনাটি সব তথ্য তিনি সরবরাহ করেছেন মার্কিন কর্মকর্তাদের কাছে।

এমনকি বাগদাদির গোপন আশ্রয়স্থলের নিখুঁত তথ্যও পাচার করেছেন তিনি। সেসব তথ্য বিশ্লেষণ করেই শনিবার সিরিয়ায় বাগদাদির বিরুদ্ধে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। অতর্কিত সেই অভিযানে বাগদাদি নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, সিরিয়ার ইদলিবপ্রদেশে বাগদাদির বিরুদ্ধে অভিযান চালানোর সময় সেখানেই উপস্থিত ছিলেন সেই গুপ্তচর।

অভিযানের দুদিন পর ওই এলাকা থেকে পরিবারসহ তাকে সরিয়ে নেওয়া হয়। তবে তার নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সেই গুপ্তচর একজন সুন্নি আরব। আইএস-এর হাতে নিজের পরিবারের সদস্যের প্রাণহানি হওয়ায় তিনি আইএসের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি শুরু করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button