খেলতে বাধা দেয়ায় ২ নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিলেন এক শিশু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : বাসার পাশের মাঠে খেলতে বাধা দেয়ায় প্রতিবেশী দুই নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালো আহম্মেদ বিন কাদেরী নামে সাত বছরের এক শিশু। মাঠে খেলতে বাধা দেয়ার মৌখিক প্রতিবাদ করলে ওই শিশুকে গালিগালাজ করেন দুই নারী। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে নিকটস্থ থানায় গিয়ে অভিযোগ করেন কাদেরী।

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এমন ঘটনা ঘটে।

আহম্মেদ বিন কাদেরী নামের শিশুটি চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর শহরের এশিয়ান স্কুল এ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার বারার নাম আব্দুল কাদের।

নাচোল থানার পরিদশর্ক (তদন্ত) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে দুই নারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে আসে শিশু কাদেরী। একাই এসেছিল সে। বেলা সাড়ে ১২টার দিকে ষ্টেশনপাড়া এলাকায় খেলা করতে গেলে মমতাজ বেগম ও মাসুদা বেগম নামে দুই নারী তাকে নিষেধ করে। মহল্লার মধ্যে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করতে কেন নিষেধ করা হচ্ছে তা জানতে চায় কাদেরী। তখন দুই নারী তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন বলে কাদেরী জানায়।

তিনি আরো জানান, অপমানজনক এ আচরণের প্রতিকার চেয়ে পুলিশের হস্তক্ষেপ কামনা করে শিশুটি। কথাগুলো বলতে গিয়ে এক পর্যায়ে শিশুটি কেঁদে ফেলে। শিশু কাদেরীর সঙ্গে পুলিশের এসআই পদ মর্যাদার একজন কর্মকর্তাকে পাঠানো হয় ঘটনাস্থলে। অভিযুক্ত দুই নারীকে চুড়ান্তভাবে সতর্ক করা হয়। এরপর শিশু কাদেরী পুলিশকে বিদায় জানায়।

পুলিশ কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘চাকুরী জীবনে এমন পরিস্থিতিতে পড়িনি কখনো। অল্প বয়সী একটা ছেলে তার অধিকার প্রশ্নে একাই থানায় পৌঁছেছে। গুছিয়ে অভিযোগ করেছে। তা শুনে হতভম্ব হয়ে পড়েছিলাম। ঘটনার বিচার চেয়ে সে কাঁদছিল। ঘটনা মনোযোগ সহকারে শুনে এরপর ব্যবস্থা নিয়েছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button