টঙ্গীতে ইসলামী ব্যাংকের ৩৫৩ তম শাখার উদ্বোধন (ভিডিও)

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের টঙ্গীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৫৩ তম শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো: মাহবুব উল আলম প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে টঙ্গীতে ‘কলেজ গেইট শাখা’র উদ্বোধন করেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর এন্ড হেড অব অপারেশন্স উইং মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ঢাকা নর্থ জোন মো: আমিনুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলার নাসির মোল্লা, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: সফিউদ্দিন সফি, ডা: মরজিনা হক মুক্তা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও টঙ্গী কলেজ গেইট শাখা প্রধান খোন্দকার হাসান আল বান্না।

পরে প্রধান অতিথী ফিতা কেটে শাখার উদ্বোধন ঘোষণা করেন। সবশেষে ব্যাংক শাখা ও ব্যাংকটির উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button