কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচিকে কুপিয়ে হত্যা
গাজীপুর কণ্ঠ : জমি সংক্রান্ত বিরোধের জেরে কাপাসিয়ায় টোক সুলতানপুর এলাকায় চাচিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ভাসুরপুত্রের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহত সুফিয়া বেগম (৩৮) টোক সুলতানপুর গ্রামের তোতা মিয়ার স্ত্রী।
এলাকাবাসীর বরাত দিয়ে কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, তোতা মিয়া ও তার চাচাত ভাই মোক্তার হোসেনের সঙ্গে পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবোধ চলছিল। মঙ্গলবার বিকালে দুই পরিবারের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে মোক্তার হোসেনের ছেলে মামুন হোসেন ও সুমন মিয়া দা নিয়ে তোতা মিয়ার স্ত্রী সুফিয়া বেগমকে ধাওয়া করে সুফিয়া বেগমকে ধরে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মঙ্গলবার বিকালে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছেে।
ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।



