মারিয়ালী থেকে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-১

গাজীপুর কণ্ঠ : মহানগরের মারিয়ালী কলাবাগান এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ফাতেমা(৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১।

বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

আটক ফাতেমা (৪৫) কলাবাগান এলাকার আব্দুল সালামের স্ত্রী।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে মারিয়ালী কলাবাগান এলাকার শহীদ নিয়ামত সড়ক সংলগ্ন এক চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ফাতেমাকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে ফাতেমা চোরাইপথে মাদকদ্রব্য আমদানি করে গাজীপুর জেলার বিভিন্নস্থানে বিক্রয় করার সত‌্যতা স্বীকার করেছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।