উত্তরে আতিক, দক্ষিণে তাপস; ঘোষণা কাল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে উত্তর এবং দক্ষিণের মনোনয়ন চুড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ। শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকের পর জানানো হয় রোববার আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

তবে, ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপস ও উত্তরে আতিকুল ইসলাম চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন বলে সভা সূত্রে জানা গেছে।

এছাড়া, শনিবার সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশনে ব্রেকিং নিউজ হিসেবে আওয়ামী লীগের প্রার্থী দক্ষিণে শেখ ফজলে নূর তাপস ও উত্তরে আতিকুল ইসলামের নাম প্রচার করছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় উত্তরে আতিকুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জন্য মোটামুটি ঐক্যমত পোষণ করা হয়েছে। উত্তরে যে আতিকুল ইসলাম প্রার্থী হচ্ছেন তা মোটামুটি নিশ্চিত। কিন্তু দক্ষিণে মনোনয়ন নিয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে। মনোনয়ন বোর্ডের অধিকাংশ সদস্য সাঈদ খোকনকে আরেকবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা না করার পক্ষে মতামত দিয়েছেন। বিশেষ করে মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য মনে করছেন যে, গত সাড়ে চার বছরে সাঈদ খোকন মেয়র হিসেবে যথাযথ দায়িত্ব পালন করতে পারেননি। বিশেষ করে ডেঙ্গু মোকাবিলা এবং জলজট নিরসনসহ বিভিন্ন সমস্যার ব্যাপারে যে আশ্বাসগুলো দেওয়া হয়েছিল তা পূরণ করা হয়নি।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, স্থানীয় সরকার সংক্রান্ত মনোনিত বোর্ডের সভায় বিএনপির প্রার্থীতা নিয়েও আলোচনা করা হয়। সেখানে সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন সাধারণ মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবেন। কারণ সাদেক হোসেন খোকার আবেগ তাকে ভোট দেওয়ার ক্ষেত্রে কাজ করবে বলে মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য বলেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাদেক হোসেন খোকার ছেলেকে মনোনয়ন দেওয়ার প্রেক্ষিতে আওয়ামী লীগের বিকল্প চিন্তাভাবনা করা উচিত বলে মনোনয়নে বোর্ডের সভায় মন্তব্য করা হয়েছে।

মনোনয়ন বোর্ডে উপস্থিত একজন সদস্য বলেছেন যে, শেখ ফজলে নূর তাপস এবং সাঈদ খোকনের মধ্যে থেকে কাকে কারা হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেয়া হয়েছে এবং তিনিই সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

তবে মনোনয়ন বোর্ডের সভায়, সাঈদ খোকনের ব্যাপারে নেতিবাচক মনোভাবই বেশি উঠেছে। বিশেষ করে, বিগত দিনগুলোতে তিনি যেসব অঙ্গীকার করেছিলেন, সেইসব অঙ্গীকার পূরণ না করায় প্রেক্ষিতে এবার নির্বাচন বৈতরণী পার হওয়া কঠিন হবে। কারণ ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে তাপসকে প্রার্থী করলে সাধারণ ভোটাররা আশান্বিত হয়ে ভোট দিতে পারে বলে অনেকে মন্তব্য করেছে।

তবে আওয়ামী লীগ সভাপতিকেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেয়া হয়েছে। উত্তরে আতিকুল ইসলাম চূড়ান্ত হলেও ঢাকা দক্ষিণের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button