কালীগঞ্জে মাদ্রাসায় ছাত্রকে শ্বাসরোধে হত্যা: দুই শিক্ষক আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের জাঙ্গালিয়ায় ‘মরাশ জান্নাতুল বাকী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার’ কম্পাউন্ডের ভেতরে আদিল(৪) নামে এক মাদ্রাসা ছাত্রকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে।

স্থানীয়দের সহযোগীতায় বুধবার রাত নয়টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

হত্যায় জড়িত সন্দেহে ওই মাদ্রাসার সহকারী শিক্ষক জোনায়েত আহমেদ (৩০) ও খাইরুল ইসলামকে(২৫) আটক করেছে পুলিশ।

নিহত আদিল ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি জোবায়ের আহমেদের ছেলে। সে তার বাবা ময়ের সঙ্গে মাদ্রাসায় থাকতো এবং মাদ্রাসার ছাত্র ছিলো।

স্থানীয় রিয়াজ উদ্দিন জানায়, বুধবার বিকেলে আদিল মাদ্রাসার পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরে তাকে খুঁজে না পেয়ে মসজিদের মাইকে ঘোষণা করা হয়। এই সংবাদে গ্রামবাসী এসে মাদ্রাসার পুকুরসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে আদিলককে না পেয়ে মাদ্রাসার কক্ষে খোঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায় মাদ্রাসায় কর্মরত সহকারী শিক্ষক জোনায়েত আহমেদ ও খাইরুল ইসলামের চলাফেরা দেখে সন্দেহ হলে ওই দুই শিক্ষককে জিজ্ঞাসাবা করে। পরে তাঁরা আদিল শ্বাসরোধে হত্যা করেছে বলে স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যে জোনায়েদ আহমেদের কক্ষে থাকা কেবিনেটের ড্রয়ারের থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

পরে রাত নয়টার দিকে নিহতের মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাল মর্গে পাঠায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম মিজানুল হক বলেন, হত্যায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

 

হত্যায় জড়িত শিক্ষকের স্বীকারোক্তি দেখতে ক্লিক করুন..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button