রনি হায়দার সুমন, কালীগঞ্জ থেকে : কালীগঞ্জের ‘তালীমুল ইসলাম এতিমখানা’র শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি-পায়জামা বিতরণ করেছেন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।
বুধবার (২৯ জুলাই) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে এতিম ছাত্র এবং এতিমখানা’র শিক্ষকদের হাতে উপহার তুলে দেন মেহের আফরোজ চুমকি এমপি।

‘তালীমুল ইসলাম এতিমখানা’র সুপার আবু বকর সিদ্দিক বলেন, ‘বুধবার বিকেলে বাসভবনে দাওয়াত দিয়ে নিয়ে এতিমখানা’র ৫০ শিক্ষার্থী এবং চার জন শিক্ষককে ঈদ উপহার হিসেবে দুই সেট করে পাঞ্জাবি-পায়জামা নিজ হাতে তুলে দিয়েছেন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি। ঈদ উপহার পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ বিরাজ করছে। এমপি মহোদয় আমাদের এতিমখানায় নিয়মিত বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন’।
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, ‘কালীগঞ্জের মূলগাঁও এলাকায় অবস্থিত ‘তালীমুল ইসলাম এতিমখানা’র ৫০ শিক্ষার্থী এবং চার জন শিক্ষককে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি-পায়জামা দিয়েছেন সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি। দেওয়াপাড়া এলাকায় এমপি’র বাসভবনে বুধবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থী এবং শিক্ষকদের হাতে দুই সেট করে এ উপহার তুলে দেন মেহের আফরোজ চুমকি এমপি। এছাড়াও ‘তালীমুল ইসলাম এতিমখানা’য় নিয়মিত বিভিন্ন ধরনের সহযোগিতা করেন এমপি মহোদয়’।