গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : মাংসপেশির ব্যথা ও রক্তের চাপজনিত অসুবিধা দেখা দেবে। চিকিৎসার জন্য বিদেশ গমন হবে। আয় ভালো নয়।
বৃষ : পেটের পীড়ায় কষ্ট বাড়বে। আয় বাড়বে। দূরদেশ ভ্রমণের সুযোগ আসবে।
মিথুন : মায়ের রক্তচাপজনিত রোগ দেখা দেবে। স্ত্রীর সম্মান ও আয় বৃদ্ধি হবে। ভালো বন্ধু লাভ হবে।
কর্কট : যৌনব্যাধি থাকলেও কর্মক্ষেত্রের জটিলতা কমে যাবে। আত্মীয়রা উপকারে আসবে। স্ত্রীর দূরদেশ ভ্রমণ যোগ আছে।
সিংহ : আয় বাড়বে। সংসারের নেতৃত্ব করায়ত্ত হবে। চর্ম ও ঠান্ডাজনিত রোগে ভোগাবে।
কন্যা : উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে। তবে শত্রুরা দমন থাকবে। সন্তানের বিদেশ ভ্রমণ যোগ আছে।
তুলা : দাম্পত্য কলহ থাকবে। রোগের জন্য হাসপাতালে ভর্তি হতে পারে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।
বৃশ্চিক : গায়ে ব্যথা থাকলেও ব্যাংকে অর্থ জমা হতে পারে। স্বল্প ভ্রমণ লাভজনক হবে। আয় বাড়তে পারে।
ধনু : চাকরিক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে। আয় বাড়বে। সংসার জীবনে দায়িত্ব বৃদ্ধি পাবে।
মকর : ঠান্ডাজনিত রোগ বৃদ্ধির যোগ আছে। দূরদেশ ভ্রমণ হতে পারে। পিতার হৃদরোগ বাড়তে পারে।
কুম্ভ : স্ত্রীর আয় বাড়বে। বিদেশযাত্রা যোগ আছে। নিজের ব্যয় বাড়বে।
মীন : প্রশাসনের কুদৃষ্টিতে পড়তে পারেন। সামান্য অর্থ সঞ্চয় হতে পারে। স্ত্রীর স্বাস্থ্য ভালো যাবে না।