কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ‘অজ্ঞাত’ এক ব্যক্তির মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের সড়ক দুর্ঘটনায় ‘অজ্ঞাত’ এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত মধ্য রাতে দড়িপাড়া এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস।

নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স অনুমানিক ৪৫ বছর।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, ‘শুক্রবার দিবাগত মধ্য রাতে টঙ্গী-ঘোড়াশাল সড়কের দড়িপাড়া এলাকায় অজ্ঞাত কোন গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পড়নে ময়লা ও ছেঁড়াফারা চেক লুঙ্গী ও টি শার্ট ছিলো। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স অনুমানিক ৪৫ বছর হবে’।

‘লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে’ বলেও জানান এসআই আব্দুল কুদ্দুস।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক মুশফিক-উস সালেহীন বলেন, ‘শুক্রবার দিবাগত রাত সোয়া ২ টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তিকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল’।

 

আরো জানতে…………..

কালীগঞ্জে অজ্ঞাত গাড়ি চাপায় দুই জনের মৃত্যু