গাজীপুর কণ্ঠ, বদলি-প্রদায়নের ডেস্ক : সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. বরকতুল্লাহ খানকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে হাইওয়ে পুলিশ ইউনিটের ঢাকার পুলিশ সুপার (প্রশাসন ও প্ল্যানিং) হিসেবে কর্মরত আছেন।
এছাড়াও পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরো ৩০ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়নের আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
যেসব কর্মকর্তাকে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে তারা হলেন- পুলিশ স্টাফ কলেজের ভাইস রেক্টর হিসেবে আব্দুল কুদ্দুছ আমিন, মহা. আশরাফুজ্জামানকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, অতিরিক্ত উপ মহা পরিদর্শক মো. মাহবুবুর রহমানকে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, সিআইডির অতিরিক্ত মহা পরিদর্শক হিসেবে মো. আলমগীর আলম ও তানভীর হায়দার চৌধুরীকে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।
পুলিশ সদর দফতরে অতিরিক্ত উপ মহা পরিদর্শক হিসেবে মো. মনির হোসেনকে অতিরিক্ত উপ মহা পরিদর্শক পদে, মো. মিজানুর রহমানকে হাইওয়ে পুলিশে, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ মহা পরিদর্শক হিসেবে জয়দেব কুমার ভদ্রকে, অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ মহা পরিদর্শক হিসেবে বেগম সালমা বেগমকে এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে বেগম শামীমা বেগমকে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে মো. মজিদ আলীকে, নৌ পুলিশের অতিরিক্ত উপ মহা পরিদর্শক হিসেবে মো. শফিকুল ইসলামকে, পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ মহা পরিদর্শক হিসেবে এস এম মোস্তাক আহমেদ খানকে, পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ মহা পরিদর্শক হিসেবে সারোয়ার মোর্শেদ শামীম এবং ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে আবু রায়হান মুহাম্মদ সালেহকে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে মো. শামসুল আলমকে, খুলনা রেঞ্জের অতিরিক্ত উপ মহা পরিদর্শক হিসেবে মো. নজরুল ইসলামকে, পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ মহা পরিদর্শক হিসেবে মোহাম্মদ আবদুল্লাহীল বাকীকে, র্যাবের পরিচালক হিসেবে মো. জামিল হাসানকে, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে সানা শামীমুর রহমানকে, পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ মহা পরিদর্শক হিসেবে মো. আতিকুর রহমান ও মো. মাসুদুর রহমানকে এবং ঢাকা রেঞ্জে মো. মাহবুবুর রহমানকে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।
অতিরিক্ত উপ মহা পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার, মো ওয়ালিদ হোসেনকে রংপুর রেঞ্জে, মিয়া মাসুদ করিমকে পুলিশ সদর দফতরে, মো. মেহেদুল করিমকে রংপুর মহানগর পুলিশে, মো. গিয়াস উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জে, নওরোজ হাসান তালুকদারকে রাজশাহী পুলিশ একাডেমিতে এবং মোহাম্মদ এনামুল হককে বরিশাল মহানগর পুলিশে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।
২০২০ সালের ১৩ জানুয়ারি অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. বরকতুল্লাহ খান।
এছাড়াও ২০২০ সালের ২৭ ডিসেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আজাদ মিয়া ডিআইজি পদোন্নতি পান। এরপর গত ৬ জানুয়ারি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি হিসেবে মো. আজাদ মিয়ার পদায়ন হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদ ফাঁকা হয়।