গাজীপুর কণ্ঠ ডেস্ক : নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিলে উল্লেখিত ১১টি পৌরসভা (৬ষ্ঠ ধাপ) ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদ ব্যতীত অবশিষ্ট বিভাগগুলোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।
শনিবার (১৩ মার্চ) সকালে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব মনোনয়ন চূড়ান্ত করা হয়।
ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হবে ১৫ মার্চ।
সভার সিদ্ধান্ত মোতাবেক জাতীয় সংসদের ২৭৫, লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে নুর উদ্দিন চৌধুরী নয়নকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়।
বৈঠক শেষে দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া অন্যান্য নির্বাচনে যারা মনোনয়ন পেয়েছেন তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
অথবা নিচের তালিকায় দেখুন:
https://www.gazipurkontho.com.bd/wp-content/uploads/2021/03/Press-Release-20210313214108.pdf