এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে আহত ৪

গাজীপুর কণ্ঠ ডেস্ক : নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার পড়ে চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন চীনের নাগরিক।

রোববার সকালে উত্তরার আব্দুলপুরে অবস্থিত পলওয়েল কারনেশন শপিং সেন্টার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চারজনকে পঙ্গু হাসপাতাল ও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার মো. শহিদুল্লাহ জানান, সকাল সাড়ে ১০টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শ্রমিকেরা কাজ করছিলেন। হঠাৎ গার্ডার ভেঙে পড়ে এ ঘটনা ঘটে।

বাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্পে একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, সেখানে তাদের সবধরণের সতর্কতাই নেয়া ছিল। বড় ধরণের প্রকল্পে এরকম দুর্ঘটনা ঘটেই পারে। তবে কেন এই দুর্ঘটনা ঘটলো,তা তদন্ত করার পরে জানা যাবে।

কিন্তু কেন গার্ডারটি পড়ে গেছে, তা নিয়ে তাৎক্ষনিকভাবে কর্মকর্তারা কিছু জানাতে পারেননি। কারিগরি ক্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করেন।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, বিকট একটি শব্দ শুনতে পেয়ে তারা এসে কয়েকজন মানুষকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আহতদের উদ্ধার করে তারা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি স্টেশন হবে এবং মেট্রো রেল ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে। সবমিলিয়ে এই সড়কের দৈর্ঘ্য হবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।

এখন পর্যন্ত এ প্রকল্পে মোট ব্যয়ের লক্ষ্যমাত্রা ২২ হাজার কোটি টাকা।

মন্ত্রী বলেন, এ প্রকল্পের ৪০ শতাংশ কাজ শেষ হয়েছে।