গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪১ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৩২ জন। মোট শনাক্ত ৭ হাজার ৯৭৩ জনে দাঁড়িয়েছে।
মৃত ৪ জনের মধ্যে দু’জন শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দু’জন ঢাকায় হাসপাতালে মারা গেছেন।
এরমধ্যে ৩ জন সদর (মহানগর) এলাকার এবং ১ জন কালিয়াকৈরের বাসিন্দা।
সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী শনিবার (০৩ এপ্রিল) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।
এযাবৎকালের সর্বোচ্চ শনাক্ত ছিল গত ৩০ মার্চ (মঙ্গলবার) ৬৬ জন।
সিভিল সার্জন বলেন, ‘’গত ২৪ ঘণ্টায় গাজীপুরের ১৮৬ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ৩২ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে (মহানগর) ১৫ জন, কালীগঞ্জে ১৪ জন, শ্রীপুরে ২ জন এবং কালিয়াকৈরে ১ জন রয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের।”
তিনি আরো বলেন, ‘’এ পর্যন্ত গাজীপুরের ৬৬ হাজার ৩২ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৭ হাজার ৯৭৩ জন এবং সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭ হাজার ৩২৫ জন।”
”কোভিড-১৯ শনাক্ত হয়ে এবং মৃত্যুর পর পরীক্ষায় শনাক্ত হয়েছে মোট ১৪১ জনের।”
‘’সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৫ হাজার ২২৩ জন। এছাড়াও কালিয়াকৈরে ৮৩২, শ্রীপুরে ৭৬২ জন, কালীগঞ্জে ৬৩১ জন এবং কাপাসিয়ায় ৫২৫ জন।”
আরো জানতে…
কোভিড-১৯: গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৪৭ জন
কোভিড-১৯: গাজীপুরে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩৯ জন, মৃত্যু আরও ৩ জনের