গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় গরু চুরি করতে এসে গণপিটুনিতে নজরুল ইসলাম (২৮) এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কাপাসিয়ার বড় কুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ভুলুবেড় কান্দাপাড়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
কাপাসয়া থানার উপ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ওই যুবক ও তার সহযোগীরা ঘটনার সময় গ্রামের বাচ্চু মিয়ার গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করে। পরে প্রতিবেশী ও গ্রামবাসীরা ছুটে এসে ওই যুবককে ধরে গণপিটুনি দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।
এসআই রফিকুল ইসলাম আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।