করোনায় গাজীপুরে আরও ১৩৩ জন শনাক্ত, মৃত্যু ২ জনের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনায় গত চব্বিশ ঘণ্টায় গাজীপুরে আরও ১৩৩ জন শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরো ২ জনের।

এ পর্যন্ত গাজীপুরে মোট শনাক্তের সংখ্যা ৯ হাজার ৫৩২ জন এবং মোট মৃত্যু হয়েছে ১৬৮ জনের।

মঙ্গলবার (২০ এপ্রিল) গাজীপুরের সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, ‘’গত ২৪ ঘণ্টায় গাজীপুরের ৫৮৩ জনের নমুনা পরীক্ষায় সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী নতুন করে আরও ১৩৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সর্বাধিক সদরে (মহানগর) ৮২ জন, কালিয়াকৈরে ৩৬ জন, শ্রীপুরে ৯ জন, কাপাসিয়ায় ৫ জন এবং কালীগঞ্জে ১ জন রয়েছে। এ সময় করোনায় মৃত্যু হয়েছে আরো ২ জনের।”

আরো জানানো হয়েছে, ‘’এ পর্যন্ত গাজীপুরের ৭১ হাজার ৯৩৩ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫৩২ জন এবং সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৭ হাজার ৮৮১ জন।”

”কোভিড-১৯ শনাক্ত হয়ে এবং মৃত্যুর পর পরীক্ষায় শনাক্ত হয়েছে মোট ১৬৮ জনের।”

‘’সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৬ হাজার ২৭৬ জন। এছাড়াও কালিয়াকৈরে ৯৮১, শ্রীপুরে ৯০৬ জন, কালীগঞ্জে ৭৪১ জন এবং কাপাসিয়ায় ৬২৮ জন।”