পদোন্নতি পেলেন কালীগঞ্জের এসি-ল্যান্ড শাহীনা আক্তার

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হলেন কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তার। একই সংঙ্গে তাঁকে খুলনায় পদায়ন করা হয়েছে।
বুধবার (০৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহীনা আক্তারকে (১৮২১৮) সিনিয়র সহকারী কমিশনার পদে পরবর্তী পদায়নের জন্য খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়েছে। এর আগে ২৯ জুন শাহীনা আক্তারকে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
(বিসিএস) ৩৫তম ব্যাচের এই কর্মকর্তা ২০২০ সালের ০৯ জুন (মঙ্গলবার) সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে যোগদান করেন। এর আগে ২৩ মার্চ ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ নুরুন্নবী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শাহীনা আক্তারকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কালীগঞ্জে পদায়ন করা হয়েছিল।
উল্লেখ্য: শাহীনা আক্তার ২০১৭ সালের ৯ মে থেকে ২০১৮ সালের ২ মে পর্যন্ত সহকারী কমিশনার হিসেবে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০১৮ সালের ৩ মে থেকে ২০২০ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত তিনি সহকারী কমিশনার হিসেবে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত ছিলেন।
শাহীনা আক্তারের নিজ জেলা ফরিদপুর।
আরো জানতে………



