ডিএমপি’র যুগ্ম কমিশনার হলেন অতিরিক্ত ডিআইজি হারুন অর রশীদ

গাজীপুর কণ্ঠ, বদলি-প্রদায়নের ডেস্ক : সদ্য পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মাদ হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

ছাড়াও পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার আরো ১০ কর্মকর্তাকেও পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার (১১ মে) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার আবদুল মালেককে ঢাকার পুলিশ ব্যুরো ইনভেটিগেশনে (পিবিআই), ডিএমপির যুগ্ম কমিশনার আবদুর রাজ্জাককে ঢাকার আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), ময়মনসিংহ ডিআইজি রেঞ্জের কার্যালয়ে ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়াকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে (সারদায়), ডিএমপির যুগ্ম কমিশনার শাহ মো. আবিদ হোসেনকে ময়মনসিংহের ডিআইজি রেঞ্জের কার্যালয়ে, সদ্য পদোন্নাতি পাওয়া মো. সাইফুল ইসলামকে চট্টগ্রাম ডিআইজি রেঞ্জের কার্যালয়ে পদায়ন করা হয়।

এছাড়াও সৈয়দ নুরুল ইসলামকে ডিএমপির যুগ্ম কমিশনার, মো. আনিসুর রহমানকে ডিএমপির যুগ্ম কমিশার, বিপ্লব বিজয় তালুকদারকে সিলেট ডিআইজি রেঞ্জের কার্যালয়ে, মো. মনিরুজ্জামানকে ঢাকার পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং মো. রফিকুল ইসলামকে ঢাকার পুলিশের বিশেষ শাখায় (এসবি) অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

 

আরো জানতে…..

অতিরিক্ত ডিআইজি হলেন এসপি হারুন অর রশিদ

ডিএমপি’র তেজগাঁও বিভাগের দায়িত্বে এসপি হারুন

আলোচিত এসপি হারুন ‘ফের’ ডিএমপিতে

সদর দপ্তরে দায়িত্বহীন এসপি হারুন, চলছে অভিযোগের তদন্ত

এসপি হারুনের গাজীপুরের অপকর্ম

এসপি হারুনের দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

নারায়ণগঞ্জে আলোচনায় এসপি হারুনের আদালত

কেঁদেকেটে নারায়ণগঞ্জ ছাড়লো এসপি হারুন (ভিডিও)

যেভাবে চাঁদাবাজি করতেন বিতর্কিত এসপি হারুন

মিথ্যে মামলায় শওকত আজিজকে ফাঁসাতে এসপি হারুনের ফাঁদ!

বিতর্কিত এসপি হারুনকে সরানোর নেপথ্যে চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জের এসপি হারুনকে বদলি