গাজীপুরে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্তের হার ৭.১৪ শতাংশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনায় গাজীপুরের আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত গাজীপুরের মোট ২২৩ জনের মৃত্যু হলো। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৩৫ জন। এতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১১ হাজার ৫৪০ জন।

তিনজনই ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা গেছেন। তাঁদের মধ্যে ২ জন নারী এবং একজন পুরুষ, বয়স ৬০, ৬৮ এবং ৬৯। তিনজনই সদর এলাকার বাসিন্দা।

শুক্রবার (১১ জুন) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২৫০ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৭.১৪ শতাংশ।

সিভিল সার্জন অফিস জানায়, এ পর্যন্ত গাজীপুরে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৪ হাজার ৯১৫ জনের। এর মধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে আরো ৫৪০ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ২২৩ জন। মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ২৯৮ জন।

আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ২২ জন, শ্রীপুরে ৭ জন, কাপাসিয়ায় ৩ জন, কালীগঞ্জে ২ জন এবং কালিয়াকৈরে ১ জন।”

”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৭ হাজার ৫৬৫ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ২২৫ জন, কালিয়াকৈরে ১ হাজার ১৭৭ জন, কালীগঞ্জে ৮৪৮ জন এবং কাপাসিয়ায় ৭২৫ জন।”

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, রোববার করোনায় ৪৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল ১ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button