গাজীপুরে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৯০ জন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় গাজীপুরে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৯০ জনের।
সোমবার (৫ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনার শতকরা ২২ দশমিক ৬১ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস জানায়, ”গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৩৯৮ জনের নমুনা পরীক্ষায় ৯০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৪ জনের।”
”এ পর্যন্ত গাজীপুরের মোট ৯২ হাজার ১৮৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৩ হাজার ৭৭ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ২৫৩ জন। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ২৩৭ জন।”
আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক কালিয়াকৈরে ৩৬ জন, সদরে (মহানগর) ১৯ জন, শ্রীপুরে ১৬ জন, কাপাসিয়ায় ১১ জন এবং কালীগঞ্জে ৮ জন।”
”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৮ হাজার ৪২০ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৪৭৩ জন, কালিয়াকৈরে ১ হাজার ৪১৯ জন, কালীগঞ্জে ৯১৪ জন এবং কাপাসিয়ায় ৮৫১ জন।”



