পূবাইলে নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ডভ্যান ঢুকে পড়ল দোকানে, পথচারীর মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইলে একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা রেস্তোরাঁ ও ফলের দোকানে ঢুকে পড়লে আলিমুজ্জান (৩৩) নামে এক পথচারীর মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরও পাঁচজন।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে পূবাইল-টঙ্গী সড়কের  মাঝুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিমুজ্জান চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারলাইন্সের মালামাল লোড-আনলোডের কাজ করতেন এবং পূবাইল এলাকার করমতলায় বাসা ভাড়া বসবাস করতেন।

আহতরা হলেন, স্থানীয় মাঝুখান এলাকার রেস্তোরাঁ মালিক শিল্পী বেগম (৩৪), রিয়াজ (৩৫), জেসমিন বেগম (২৮), শামীম (৩০) এবং কাশেম (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাঝুখান এলাকায় টঙ্গীগামী একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে শিল্পীর খাবার হোটেল এবং পার্শ্ববর্তী আরমানের ফলের দোকানে ঢুকে পড়ে। এতে গাড়ি চাপায় পথচারী আলিমুজ্জানসহ ৬ জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে আলিমুজ্জামানের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত রোস্তোরাঁ মালিক শিল্পী বেগমসহ পাঁচজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সত্যতা নিশ্চিত করে জিএমপি’র পূবাইল থানার উপপরিদর্শক(এসআই) নুরুজ্জামান বলেন, দুর্ঘটনায় আহত পথচারী আলিমুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button