করোনা আক্রান্ত মেয়র জাহাঙ্গীর আলম
গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা শনাক্ত হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুুপুরে মেয়র নিজেই সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, গত ৮ আগস্ট প্রথম সর্দি ও কাশি দেখা দেয়। করোনার উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। রাতে পাওয়া রিপোর্টে করোনা পজেটিভ আসে। বর্তমানে আমি বাসায় চিকিৎসাধীন আছি।
মেয়র বলেন, ‘নগরবাসীসহ দেশবাসীর কাছে আমি দোয়া চাই। আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে জনসেবা করার সুযোগ দেন।’
উল্লেখ্য, ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর আলম বিপুল ভোটে মেয়র পদে নির্বাচিত হন।



