কালিয়াকৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈর পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবক ও দুই কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাড়ইপাড়া এবং মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক।

বাড়ইপাড়া এলাকায় দুর্ঘটনায় নিহত হয়েছেন, ময়মনসিংহ জেলার ফুলপুর থানার হাবিবুর রহমানের ছেলে হুমায়ুন আহমেদ (৩০) এবং মৌচাক এলাকায় দুর্ঘটনায় নিহত হয়েছেন ভোলার সদর থানার মাঝেরচর এলাকার নূর হোসেনের ছেলে হান্নান (১৭) ও একই জেলার বাটাপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে রাশেদ (১৩)।

নিহত হুমায়ুন স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন এবং হান্নান ও রাশেদ ব্যাটারিচালিত রিকশাভ্যান চালাতেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, বিকেলে সোয়া ৪টার দিকে মৌচাক এলাকা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে রিকশাভ্যানে করে কোনাবাড়ী যাচ্ছিলেন হান্নান ও রাশেদ। এক পর্যায়ে রিকশাভ্যানটি রাস্তা পার হচ্ছিল। সে সময় কোনাবাড়ীগামী একটি কাভার্ডভ্যান রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাভ্যানচালক হান্নান ও যাত্রী রাশেদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন থেকে চারজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে।

ওসি মীর গোলাম ফারুক আরো বলেন, অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিয়ে বাইসাইকেল নিয়ে কারখানার উদ্দেশে বের হন হুমায়ুন আহমেদ। পথে বাড়ইপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button