টঙ্গী ও শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী ও শ্রীপুরে পৃথক ঘটনায় বিদ্যুতায়িত হয়ে নুর ইসলাম (৩৮) ও শরীফ হোসেন (২৬) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে একটি স্টিল কারখানায় এবং একটি ফিড মিলে এ ঘটনা ঘটে।

নিহত নুর পঞ্চগড়ের তেঁতুলিয়া থানার লতিফগঞ্জ এলাকার মৃত শামসুল হকের ছেলে এবং শরীফ ময়মনসিংহের ত্রিশাল থানার রাজাবাড়ী এলাকার জালাল উদ্দিনের ছেলে।

টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার বলেন, টঙ্গী মিলগেট এলাকায় এস এস স্টিল কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন নুর। সকালে কারখানায় কাজ করছিলেন তিনি। একপর্যায়ে রডের সঙ্গে বিদ্যুতের তারের সংস্পর্শ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান বলেন, শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় নিউহুপ ফিড মিলে কাজ করতেন শরীফ। কাজ করার এক পর্যায়ে তিনি কারখানার ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুটি ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button