শ্রীপুরে কারখানা শ্রমিককে দলবেঁধে ধর্ষণ, থানায় মামলা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে এক কারখানার নারী শ্রমিককে (২০) দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ধর্ষণের ঘটনায় শনিবার (২৮ আগস্ট) দুপুরে তিন যুবককে আসামি করে থানায় মামলা দায়ের হয়েছে।

অভিযুক্তরা হলো- শ্রীপুরের ফরিদপুর গ্রামের তাইজ উদ্দিনের ছেলে শান্ত মিয়া (২২), মইজ উদ্দিনের ছেলে রিফাত (২১) ও আব্দুল খালেকের ছেলে নাঈম (১৯)।

ভুক্তভোগী নারী শ্রমিক শ্রীপুরের ফরিদপুর গ্রামের একটি কারখানায় কর্মরত।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত চার বছর আগে সোহেল রানা নামের একজনের সঙ্গে ওই শ্রমিকের বিয়ে হয়। চার বছরের কন্যাকে নিয়ে কর্মস্থলের পাশের একটি বাসায় ভাড়া থাকেন। বেশ কিছুদিন ধরে তার স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। শুক্রবার (২৭ আগস্ট) রাত ১১টার দিকে তার স্বামী তাকে মুঠোফোনে ডেকে পার্শ্ববর্তী নয়নপুরের জাহাঙ্গীর মাস্টার শিশু শিক্ষা স্কুলের সামনে রেখে চলে যায়। কিছুক্ষণ পর অভিযুক্তরা ওই শ্রমিককে জোরপূর্বক ধরে স্কুলের পেছনে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে চলে যায়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘দলবেঁধে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button