গাজীপুর সদরের নতুন ইউএনও সাদিক তানভীর
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে এস. এম. সাদিক তানভীরকে পদায়ন করা হয়েছে।
গত ২৬ আগস্ট (মঙ্গলবার) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জানা গেছে, ২৬ আগস্ট ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ. কে. এম. মাসুদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা এস. এম. সাদিক তানভীরকে (১৭২৮১) গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, (বিসিএস) ৩১ তম ব্যাচের কর্মকর্তা এস. এম. সাদিক তানভীর সর্বশেষ পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে সহকারী কমিশনারের হিসেবে তিনি পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন।
তাঁর নিজ জেলা কিশোরগঞ্জ।
উল্লেখ্য: ২৬ আগস্ট (মঙ্গলবার) গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল জাকীকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নরসিংদীতে পদায়ন করা হয়।
আরো জানতে……..
অতিরিক্ত জেলা প্রশাসক হলেন গাজীপুর সদরের ইউএনও আবদুল্লাহ আল জাকী



