অতিরিক্ত জেলা প্রশাসক হলেন গাজীপুর সদরের ইউএনও আবদুল্লাহ আল জাকী
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল জাকীকে (১৬৮৯৬) অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নরসিংদীতে পদায়ন করা হয়েছে।
গত ২৬ আগস্ট (মঙ্গলবার) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে এম আল আমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আবদুল্লাহ আল জাকীকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নরসিংদীতে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য: (বিসিএস) ৩০ তম ব্যাচের এই কর্মকর্তা ২০১৯ সালের ২৯ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে গাজীপুর সদর উপজেলা যোগদান করেছিলেন। এর একদিন আগে ২৮ আগস্ট ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ সেলিম রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানর জন্য আবদুল্লাহ আল জাকীকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে থেকে অবমুক্ত করা হয়েছিল।
আবদুল্লাহ আল জাকী এর আগে সহকারী কমিশনার হিসেবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় দায়িত্ব পালন করেছেন। ছাড়াও তিনি সিনিয়র সহকারী সচিব হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে কর্মরত ছিলেন।
তাঁর নিজ জেলা রাঙ্গামাটি।
আরো জানতে……..



