যথা সময়ে শোকজের জবাব দেয়া হবে: মেয়র জাহাঙ্গীর আলম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মুক্তিযুদ্ধে বীর শহীদদের নিয়ে একটি মন্তব্যের অডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মেয়র জাহাঙ্গীর আলম সংবাদ মাধ্যমকে বলেন, “একটি মহল আমার বিরুদ্ধে চক্রান্ত করে একটি এডিটেড ভিডিও বের করেছে, যা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এমনকি কিছু গণমাধ্যমও প্রকাশ করেছে।”

“আজকে কেন্দ্রীয় আওয়ামী লীগ একটি শোকজ দিয়ে আমার কাছে ঘটনা জানতে চেয়েছে। আমি যথা সময়ে এর জবাব দিয়ে দেব।”

এর আগে রোববার (৩ অক্টোবর) শোকজের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া । তিনি সংবাদ মাধ্যমকে বলেন, দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ শোকজের চিঠি ইস্যু করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়— অতি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত আপনার বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। যা বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের শামিল। এটি সংগঠনের গঠনতন্ত্রের ৪৭ ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ।

সংগঠনের সংগঠনের শৃঙ্খলা ও স্বার্থ পরিপন্থী কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার ব্যাখ্যাসহ আপনার লিখিত জবাব বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আগামী ১৫ দিনের মধ্যে পাঠানোর নির্দেশনা প্রদান করা হচ্ছে।

চিঠির অনুলিপি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্মসাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ’র কাছেও পাঠানো হয়েছে।

 

এ সংক্রান্ত আরো জানতে…..

১৫ দিন সময় দিয়ে মেয়র জাহাঙ্গীর আলমকে শোকজ করেছে আওয়ামী লীগ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button