শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের রাজাবাড়ী এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা দিলে দু’জন নিহত হন। নিহত দু’জনই মোটরসাইকেল আরোহী।

শনিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে শ্রীপুর-রাজাবাড়ী সড়কের ইকো কয়েল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীপুরের মালিপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে কাজল মিয়া (৪০) ও একই উপজেলার ভিটিপাড়া এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে কালাম মিয়া (৩৮)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, মোটরসাইকেল করে কাজল মিয়া ও কালাম মিয়া রাজাবাড়ীর দিকে যাচ্ছিলেন। একপর্যায়ে শ্রীপুর-রাজাবাড়ী সড়কে ইকো কয়েল কারখানার সামনে পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কাজল মিয়া মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী কালাম মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রাজাবাড়ী এলাকায় হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। পরে কালাম মিয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button