ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ নির্বাচিত গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্
গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ্ (বিপিএম) ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তাঁর সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে এসএম শফিউল্লাহ্’র নাম ঘোষণা করেন।
এ সময় তাঁকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।
পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্ চলতি বছরের ২১ মার্চ গাজীপুরে যোগদান করেন।
জানা গেছে, মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ গাজীপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্’কে পুরস্কৃত করা হয়েছে। এছাড়াও সেপ্টেম্বর মাসে ঢাকা রেঞ্জ কার্যালয় প্রদত্ত ১০টি ক্যাটাগরীর মধ্যে আরো তিনটি ক্যাটাগরীরতে গাজীপুর জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

পুলিশ সুপারের পাশাপাশি ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ উপপরিদর্শক এবং অস্ত্র/বিস্ফোরক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম।

তাঁরাও ঢাকা রেঞ্জের ডিআইজি’র কাছ থেকে ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহন করেন।
এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(ক্রাইম) নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) মো: মাহবুবুর রহমান, পিপিএম (বার) সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা রেঞ্জের ১২ জেলার পুলিশ সুপার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন।
কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেও ‘পুলিশী সেবা’ বঞ্চিত ভুক্তভোগীরা!
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহর নিজ জেলা গোপালগঞ্জ। তিনি ২০০৫ সালে ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। এরপর এএসপি হিসেবে ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি, ডিএমপি, ঢাকা, সিআইডি, ঢাকা জেলার ক-সার্কেল, নারায়নগঞ্জ জেলার বি-সার্কেলে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে খুলনা রেঞ্জে প্রায় ৬ বছর দায়িত্ব পালন করেন তিনি।
এস.এম. শফিউল্লাহ্ দেশ-বিদেশে অনেক গুরুত্বপূর্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। তিসি ইতিপূর্বে অনন্য সাধারন কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ “আইজিপি গুড সার্ভিস ব্যাজ” এবং ২০১৮ সালে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার এস.এম. শফিউল্লাহকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বিপিএম পদকে ভূষিত করেন।
এস.এম. শফিউল্লাহ্ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ২০১৮ সালের ১০ জুন খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
এর আগে তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ২০ তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে ২০০১ সালে নিয়োগপ্রাপ্ত হয়ে খুলনা বিএল কলেজে প্রভাষক (অর্থনীতি) হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে এস.এম.শফিউল্লাহ্ দুই সন্তানের জনক।
আরো জানতে…..



