ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ নির্বাচিত কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তাঁর সম্মেলন কক্ষে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ফারজানা ইয়াসমিনের নাম ঘোষণা করেন।

এ সময় শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে তাঁকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়।

এছাড়াও ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ্ (বিপিএম)।

অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন ২০২০ সালের ১১ জুলাই কালীগঞ্জ সার্কেলে যোগদান করেন।

জানা গেছে, মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ কালীগঞ্জ সার্কেলে (কালীগঞ্জ ও কাপাসিয়া থানা এলাকা) আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিনকে পুরস্কৃত করা হয়েছে।

কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেও ‘পুলিশী সেবা’ বঞ্চিত ভুক্তভোগীরা!

এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(ক্রাইম) নুরে আলম মিনা বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপস এন্ড ইন্টেলিজেন্স) মো: মাহবুবুর রহমান, পিপিএম (বার), গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ্ (বিপিএম) সহ রেঞ্জ অফিসের উর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকা রেঞ্জের ১২ জেলার পুলিশ সুপার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন।

 

আরো জানতে…..

ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ নির্বাচিত গাজীপুরের পুলিশ সুপার এসএম শফিউল্লাহ্

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button