কর্কটের পদোন্নতির সম্ভাবনা, বিপরীত লিঙ্গের প্রলোভনে সাড়া দেবেন না মীন

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) আপনার রাহুর দশা কেটে যাওয়ায় এ সপ্তাহটা নির্বিঘ্নে পার হবে। পুরোনো বেশ কিছু সমস্যার আশু সমাধান হবে। অর্থ লাভের যোগ রয়েছে।

বৃষ (২১ এপ্রিল-২০ মে) বৃষ জাতক এ সপ্তাহে মঙ্গল ও বুধের স্থায়ী প্রভাবের ফলে অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হবেন। এ সময়ে প্রচুর পরিমাণে পানি পান করবেন।

মিথুন (২১ মে-২০ জুন) আমাদের সমাজে সাধারণত বলা হয় সপ্তাহের বুধবারটি সবার জন্য মঙ্গল বয়ে আনে। খনার বচন ‘বুধের ঘাড়ে পা যেথা ইচ্ছা যা’। ভ্রমণ শুভ।

কর্কট (২১ জুন-২০ জুলাই) আপনার কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজে মনোযোগী হলে, সফলতা নিশ্চিত।

সিংহ (২১ জুলাই-২০ আগস্ট) এ সপ্তাহে বুধ, রবি ও ইউরেনাসের ত্রিগুণাত্মক প্রভাবের ফলে জাতককে অর্থসংক্রান্ত ব্যাপারে দুঃসাহসী করে। ভেবেচিন্তে অর্থ লগ্নি করবেন।

কন্যা (২১ আগস্ট-২২ সেপ্টেম্বর) আপনার মাঝে বিরাট সম্ভাবনা রয়েছে। এ সময় যেকোনো উজ্জ্বল পাথর ধারণ করলে সফলতা নিশ্চিত। ব্যবসা ও বিবাহ ক্ষেত্রে ইহা কার্যকরী।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) আপনি শান্ত চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ট। এ সপ্তাহে জীবনসঙ্গী হিসেবে কাউকে গ্রহণ না করাই ভালো।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২০ নভেম্বর) চতুরতার মাধ্যমে সহজে অর্থলাভের প্রলোভনে পড়বেন না। সৎভাবে জীবনযাপনের বিকল্প নেই। অসততা আপনার চরিত্রে নেই। সৎপথে চলুন।

ধনু (২১ নভেম্বর-২০ ডিসেম্বর) অষ্টমপতি লগেড়বর সপ্তম স্থানে অবস্থানের ফলে অর্থ সমাগমের সুযোগ রয়েছে। সুচিন্তিত সিদ্ধান্তের পরই ব্যবসায়ে অর্থ লগ্নি করুন। সফল হবেন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) শুক্রের পঞ্চমে অবস্থানের ফলে গার্হস্থ্য জীবনে সুখ ফিরে আসবেই। পরিবারের শিক্ষার্থীদের আসন্ন বার্ষিক পরীক্ষায় ভালো ফল লাভ হবে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) শনিগ্রহের যোগ রয়েছে। জাতক এ সপ্তাহে আপনার মন অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হতে পারে। উৎকোচ পরিহার করুন, সম্মুখে সমূহ বিপদ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) মীন রাশির জাতকের প্রণয়াসক্ত হয়ে ভুল করার সম্ভাবনা রয়েছে। নিজ রিপুকে সংযত করুন অযথা বিপরীত লিঙ্গের প্রলোভনে সাড়া দেবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button