ছুটিতে আটকে পড়া প্রবাসীরা অনুমতি ছাড়াই মালয়েশিয়ায় যেতে পারবেন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : করোনা মহামারির সময়ে বিধিনিষেধের কারণে যারা ছুটিতে গিয়ে আটকা পড়েছেন তাদের জন্য দীর্ঘ অপেক্ষার পর সুখবর দিয়েছে মালয়েশিয়া সরকার।

পহেলা নভেম্বর থেকে ইমিগ্রেশনের পূর্বানুমতি ছাড়া বা মাই ট্র্যাভেল পাস (এমটিপি) ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন। যাদের ভিসার মেয়াদ আছে তারা কিছু শর্ত মেনে অনুমতি ছাড়াই দেশটিতে সরাসরি প্রবেশ করতে পারবেন। আর যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারা মাই ট্র্যাভেল পাসের মাধ্যমে আবেদন করে দেশটিতে প্রবেশ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৮শে অক্টোবর) স্থানীয় গণমাধ্যমে এক বিবৃতিতে এসব কথা বলেন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতোক খায়রুল জাজাইমি দাউদ।

তিনি আরও বলেন, বিদেশিরা মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে ডাবল ডোজ টিকা সম্পন্নের প্রমাণপত্র, করোনা নেগেটিভ রিপোর্ট সহ প্রবেশের পর বিমানবন্দরে স্থাপিত কোয়ারেন্টিন সেন্টারে ৭ দিন অবস্থান করতে হবে। এই ৭ দিন কোয়ারেন্টিন সেন্টারের খরচ অভিবাসী কর্মী অথবা তার নিয়োগকর্তা কর্তৃক বহন করতে হবে।

যেসমস্ত ক্যাটাগরির ভিসা বা পারমিটধারীদের প্রবেশের অনুমতি দেয়া হয়েছে সেগুলো হচ্ছে, কূটনীতিক ভিসাধারী, পিআর পাস, প্যারোল পাস, রেসিডেন্ট পাস, স্থায়ী বাসিন্দা ও তাদের পোষ্য, দীর্ঘমেয়াদি পাস (স্বামী/স্ত্রী/সন্তান), সিনিয়র সিটিজেন পাস, পাস বালু, শিক্ষার্থী ভিসা, মাই সেকেন্ড হোম, বিদেশি গৃহকর্মী, রেসিডেন্ট পাস, দীর্ঘমেয়াদি অস্থায়ী জব পাস (পিএলকেএস), গৃহপরিচারিকা, ট্যুরিস্ট প্রমুখ।

গত ২০১৯ সালের ১৮ই মার্চ থেকে লকডাউন ঘোষণার পর এখন পর্যন্ত যে সমস্ত মালয়েশিয়া প্রবাসীরা ছুটিতে কিংবা জরুরি প্রয়োজনে নিজ দেশে গিয়েছিলেন দেশটির সরকারের বিধিনিষেধের কারণে আটকা পড়েছেন।

কিছুদিন আগে তাদের সবাইকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের অনুমতির জন্য মাই ট্র্যাভেল পাস (এমটিপি)তে আবেদন করতে হতো। কিন্তু এই প্রক্রিয়ায় প্রবাসীদের অনুমতি পাওয়া দুঃসাধ্য ব্যাপার। বছরের শেষ পর্যায়ে এসে করোনা পরিস্থিতি উন্নতি হওয়ায় সরকার পর্যায়ক্রমে বিধিনিষেধ শিথিল করা শুরু করেছে। মালয়েশিয়া পূর্বের ন্যায় স্বাভাবিক ছন্দে ফিরতে সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়ে সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button