কালীগঞ্জে টিভির সাউন্ড বাড়িয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টা, ‘ঘরজামাই’ হারুন গ্রেফতার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া এলাকায় ঘরের দরজা-জানালা বন্ধ করে টিভির সাউন্ড (ভলিয়ম) বাড়িয়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ‘ঘরজামাই’ হারুনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার হারুন বাহাদুরসাদী ইউনিয়নের খলাপাড়া গ্রামের গাজী মিয়ার মেয়ে ফরিদা ইয়াসমিনের স্বামী। সে গাজী মিয়ার বাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করেন। হারুন ফরিদপুর জেলার মৃত কাদের বয়াতীর ছেলে।
ভুক্তভোগী শিশু খলাপাড়া এলাকার বাক্শক্তিহীন (বোবা) এক নারীর মেয়ে। মামলার বাদী ভুক্তভোগী শিশুর বাবা।
এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত হারুন ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দীর্ঘদিন যাবৎ শত্রুতা করে আসছে। ভুক্তভোগীর মা জন্মগত ভাবে বাক্শক্তিহীন (বোবা)। গত ৩১ অক্টোবর (রোববার) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভুক্তভোগীর মা তাকে ও পাশের বাড়ির আরেক শিশুকে একসঙ্গে ঘরে রেখে বাড়ির পাশের একটি দোকানে ওষুধ কিনতে যায়। সে সময় অভিযুক্ত ওই ঘরে প্রবেশ করে সঙ্গে থাকা ওই শিশুকে ঘর থেকে বের করে দেয় এবং ঘরের দরজা-জানালা বন্ধ করে টিভির সাউন্ড বাড়িয়ে দিয়ে ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে বিষয়টি দেখে অপর এক শিশু তার মাকে জানায়। ভুক্তভোগীর মা এসে দেখে অভিযুক্ত হারুন পালিয়ে যাচ্ছে। সে সময় ভুক্তভোগী শিশুকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায় এবং তার যৌনাঙ্গসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম মিয়া বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে বুধবার বিকেলে অভিযুক্ত হারুনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাতে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নথিভুক্ত করা হয়েছে {মামলা নাম্বার ২(১১)২১}। গ্রেফতার হারুনকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এ সংক্রান্ত আরো জানতে……..
এসপি’র নির্দেশের পরও কালীগঞ্জে আইনি সহায়তা পাচ্ছে না ধর্ষণের শিকার স্বামী পরিত্যক্তা নারী!
কালীগঞ্জে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী: পলাতক অভিযুক্ত বখাটে
নানা নাটকীয়তার পর কালীগঞ্জে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা!
কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, সাবেক ছাত্র নেতাকে খুঁজে পাচ্ছে না পুলিশ
কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে মামলা
কালীগঞ্জে হত্যার ভয় দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ, অভিযোগ সাবেক ছাত্র নেতার বিরুদ্ধে
কালীগঞ্জে ৯৩ দিনে ধর্ষণের শিকার ৩ ছাত্রীসহ ৫ জন, আরও ৩ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা!
কালীগঞ্জে ‘বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার’ অষ্টম শ্রেণির ছাত্রী: ধর্ষক গ্রেপ্তার
কালীগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে এবার তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
কালীগঞ্জে এবার সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ‘মুদি দোকানে আটকে রেখে ধর্ষণ’: ধর্ষক গ্রেপ্তার
কালীগঞ্জে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: লম্পট চাচা গ্রেপ্তার
কালীগঞ্জে চটপটির দোকানে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণ: আদালতে দায় স্বীকার করলো ধর্ষক
কালীগঞ্জে চাচিকে ধর্ষণ: ১৬ দিনেও গ্রেপ্তার হয়নি সফিকুল, শঙ্কায় ভুক্তভোগীর পরিবার!
কালীগঞ্জে চাচিকে ধর্ষণ করল ভাসুরের ছেলে, থানায় মামলা
কালীগঞ্জে জমি কেনার টাকা নিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ফারুক পলাতক
কালীগঞ্জে প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীকে ‘ধর্ষণের চেষ্টা’, ট্রাক ড্রাইভার আটক
কালীগঞ্জে প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণ, লম্পট সোহেল গ্রেপ্তার



