কালীগঞ্জে স্বামী দেশে ফেরার তিনদিন পর গলায় ফাঁস দিয়ে স্ত্রীর আত্মহত্যা!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শাহিনুর বেগম (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। সম্প্রতি তার স্বামী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের রয়েন উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহিনুর রয়েন উত্তর পাড়া এলাকার সৌদি প্রবাসী মোক্তার হোসেনের স্ত্রী। শাহিনুর দুই সন্তানের জননী। তার বাবার বাড়ি কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায়।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য সৈয়দ আহমদ কবির বুলবুল ও স্থানীয়রা বলেন, নিহত শাহিনুরের স্বামী মোক্তার হোসেন সৌদি প্রবাসী। গত বুধবার (১৭ নভেম্বর) রাতে তিনি দেশে ফিরেছেন। রোববার সকালে মোক্তার হোসেন গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন। পরে দশটার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি করেন। কোন সাড়াশব্দ না পেয়ে পাশের রুমের সিলিং সরিয়ে তার স্ত্রীকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখেন। পরে দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থা থেকে দেহ নিচে নামানো হয়। পরে দেখেন শাহিনুর আর বেঁচে নেই। তাদের স্বামী-স্ত্রী মধ্যে পারিবারিক কোন কলহ ছিলো না। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে কেউ কোন তথ্য দিতে পারেননি।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম মিয়া বলেন, দুপুর তিনটার দিকে ঘটনাস্থলে পৌছেঁ লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button