সরকারি স্কুলে ভর্তির লটারিতে নির্বাচিত ৭৫ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দেশের মহানগর ও জেলা পর্যায়ের ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। এতে ৭৫ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর)  আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি লটারি উদ্বোধন করেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লটারি হবে ১৯ ডিসেম্বর। সেখানে আসন সংখ্যা ৯ লাখ ৪০ হাজার ৮৭৬ জন। অংশ নিচ্ছে ২ হাজার ৯০৭ টি প্রতিষ্ঠান। এর বাইরে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তারা নিজেরা লটারি করবেন। তবে সেখানে আমাদের প্রতিনিধি উপস্থিত থাকবেন। এগুলো সদর বাদে অন্য উপজেলাগুলোতে।

দীপু মনি বলেন, জাতীয়করণকৃত তবে শিক্ষক-কর্মচারীদের এডহক নিয়োগ না পাওয়া কিছু শিক্ষা প্রতিষ্ঠানও এ কার্যক্রমে সংযুক্ত নেননি। সেখানেও আমাদের প্রতিনিধিদের উপস্থিতিতে লটারি হবে।

সারাদেশের ৪০৫টি সরকারি মাধ্যমিক স্কুলে ৮০ হাজার ১৭টি শূন্য আসনে ভর্তির আবেদন করে ৫ লাখ ৩৮ হাজার ১৫৩ শিক্ষার্থী।

প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক, শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে (http://gsa.teletalk.com.bd) তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফল ডাউনলোড করতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button