রমণীর ছলনায় সাড়া দেবেন না বৃশ্চিক, রাজনৈতিক কাজে জড়াবেন না কুম্ভ
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ: কেতুগ্রহের ফেরে জন্মলগ্নে রবির প্রভাবে জাতক রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগদানের জন্য সুযোগ পেতে পারেন। অর্থপ্রাপ্তির যোগ আছে।
বৃষ: পৃষ্ঠোদয় রাশির কারণে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। স্ত্রীর গচ্ছিত অর্থ ব্যবসায়ে লগ্নি করে লাভবান হবেন।
মিথুন: শীর্ষোদয় রাশির শুষ্ক দশাকালে জাতক জাতিকার শারীরিক উন্নতির যোগ রয়েছে। স্ত্রী রোগ দূর হওয়ার সমূহসম্ভাবনা।
কর্কট: জন্মতিথির দ্বিতীয়াতে অবস্থানের ফলে জাতক সহজে বকেয়া টাকা পাবেন না। রাজ কর্মচারীর গাফিলতিই এর কারণ।
সিংহ: এ-সপ্তাহে কোনো দুর্যোগ জয় করবেন বলে প্রতীয়মান হয়। তবে কন্যার অসম প্রেমের কারণে কষ্ট পেতে পারেন।
কন্যা: উত্তরফাল্গুনী নক্ষত্রের জন্মলগ্নের প্রভাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রতিবেশী রমণীর মায়ায় অর্থবিয়োগ হতে পারে।
তুলা: চিত্রা নক্ষত্রের প্রভাবে, আসন্ন সপ্তাহে বিচিত্র কর্মে জড়িয়ে পড়বেন। ঔষধি সংগ্রহের সময় প্রতিযোগীর রোষানলে পড়ার সম্ভাবনা আছে।
বৃশ্চিক: রবির অষ্টবর্গে রেখাপাতের ফলে পরস্ত্রীতে আকৃষ্ট হতে পারেন। প্রতিবেশী রমণীর ছলনায় সাড়া দেবেন না।
ধনু: বিংশোত্তরী মহাদশার ফলে বিধর্মীর সঙ্গে শারীরিক মিলনে জড়িয়ে পড়তে পারেন। যা সামাজিক রূপে অসম্মান বয়ে আনবে।
মকর: ত্রিকোণে মিত্রক্ষেত্রের অবস্থানের ফলে পুরনো কোনো ভুলের মাশুল দিতে হতে পারে। পরিবারের প্রবীণদের পরামর্শ নিন।
কুম্ভ: জন্মকু-লীতে শনির মহাদশার ফলে, রাজরোষে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যতই প্রলোভন থাকুক রাজনৈতিক কাজে জড়াবেন না।
মীন: বৃহস্পতি দুঃস্থানস্থ হওয়ায় অলৌকিক কিছু ঘটতে পারে। প্রেতভয়ে ভীত হতে পারেন। অনূঢ়ার কামনায় পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে।



