ব্যবসায়ে উন্নতির যোগ বৃষের, অর্থপ্রাপ্তির যোগ তুলার
গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : জাতকের শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া বিনা ওষুধ সেবন করবেন না।
বৃষ : নারী-পুরুষের ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। প্রলোভনে পড়ে বেআইনি কোনো কাজ করবেন না।
মিথুন : জন্মকুন্ডলীতে রাহুর প্রভাবে জাতকের পারিবারিক সমস্যা হতে পারে। শতভাগ নিশ্চিত না হয়ে কোনো সিদ্ধান্ত নয়।
কর্কট : জাতক প্রতারকের খপ্পরে পড়ে লোকসানের সম্মুখীন হবেন। প্রবাহে গা ভাসাবেন না। নিজে বুঝে সিদ্ধান্ত নেবেন।
সিংহ : রবি কেন্দ্র-কোণাদি শুভস্থানগত হওয়াতে সিংহরাশির এ সপ্তাহে ধনধান্য বৃদ্ধি পাবে। আত্মীয়ের দ্বারা অর্থযোগ আছে।
কন্যা : এ সপ্তাহে নবপাট্যবস্ত্র পরিধান অশুভের কারণ হতে পারে। নবপাট্যবস্ত্র থাকলে পরিধান পরিহার করুন।
তুলা : বৃহস্পতি দুস্থানস্থ হওয়াতে আপনার প্রতীক্ষার প্রহর শেষ হবে। দূরের যাত্রা শুভ। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
বৃশ্চিক : নারী-পুরুষ নির্বিশেষে মঙ্গলের মহাদশায় এ সপ্তাহে নিকট কোনো আত্মীয়ের বিয়োগে অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে।
ধনু : জাতকের দৈহিক শীতলতার কারণে সমস্যা দেখা দিতে পারে। গুপ্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
মকর : একাদশপতি লগেড়বর সপ্তমে অবস্থানের ফলে স্ত্রীর নিবিড় সানিড়বধ্য পাবেন। তবে বন্ধুর কুনজর থেকে সাবধান।
কুম্ভ : জাতক-জাতিকার দ্বাদশপতি অষ্টমে ফলে কর্মে সুনাম বয়ে আনবে। প্রযুক্তিবিষয়ক কোনো প্রতিযোগিতায় সফল হবেন।
মীন : জাতকের চন্দ্রের দ্বাদশাংশে কেতুর পরিভ্রমণের ফলে বেকার যুবকদের চাকরির সম্ভাবনা রয়েছে। উৎকোচ দিয়েছেন কি মরেছেন।



